Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

তীব্র গরমের পর হবে ‘অতিবৃষ্টি’

গ্রীষ্মে তীব্র দাবদাহের পর  এবার বৃষ্টির মৌসুম বর্ষাতেও ভুগতে হবে দক্ষিণ এশিয়ার মানুষকে। এ বছর এসব দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। ফলে ঝড় ও বন্যা হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আবহাওয়া বিষয়ক সংস্থা ‘সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক’ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে সংস্থাটি বলছে, ২০২৪ সালে দক্ষিণপূর্ব বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে উত্তর, পূর্ব এবং উত্তরপূর্বাঞ্চলে ভিন্নতা দেখা যাবে। এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।

এদিকে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ (সাসকোফ) জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বর্তমানে বিরাজমান। বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর শুরু হবে লা নিনা।

জানা গেছে, আবহাওয়ার বিশেষ অবস্থা ‌‘এল নিনোর’ কারণে অতিরিক্ত গরম পড়ে। অপরদিকে ‘লা নিনার’ কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলেছেন– বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মধ্য ভুটানের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, আফগানিস্তান, ভুটানের কিছু এলাকা এবং মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

ভারত ও বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অনেক দেশেই তীব্র গরম পড়ছে। সাসকফের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলমান গ্রীষ্মে বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হবে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চল, পাকিস্তানের উত্তর ও পূর্ব অঞ্চল, লাক্ষাদ্বীপ, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অঞ্চল, নেপাল, ভুটান, মায়ানমারসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button