Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনা

ঈদযাত্রায় সড়কে ঝরল ৪৩৮ প্রাণ

এবার ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌপথে দেশজুড়ে ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।

এ সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ২১ জন আহত হয়েছেন। নৌ-পথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১ হাজার ৪২৪ জন আহত হয়েছেন।

ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর এসব তথ্য জানান।

এবারও সড়ক দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল আরোহীরা। ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশ। এবারের ঈদযাত্রায় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ২৬ শতাংশেরও বেশি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে দরিদ্র লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে ও পণ্যবাহী পরিবহনে বাড়িতে যেতে বাধ্য হয়েছে। সড়কে শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে চাপে রাখার দাবি জানান তিনি।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button