Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

সারাদেশে উৎসাহ-উদ্দীপনায় ধর্মপ্রাণ মুসল্লীদের ঈদ উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীরযের মধ্যদিয়ে সারাদেশে পবিত্র ঈদ-উল- ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের পর দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।

সিলেট বিভাগে ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সর্বস্তরের মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীরযের মধ্যদিয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। সেখানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।।

রাজশাহীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে নামাজ আদায় করেন,সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ সর্বস্তরের মানুষ।

ময়মনসিংহে সকাল আটটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। এতে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত ও সিটি মেয়র ইকরামুল হক টিটু’সহ ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ আদায় করেন।

খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল আটটায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে সিটি মেয়র তালুকদার আঃ খালেক’সহ মুসল্লিরা এ জামাতে অংশ নেন।।

মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দানে ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসক আবু নাসের বেগ ও পৌর মেয়র খুরশিদ হায়দার সহ সর্বস্তরের মানুষ। মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাগুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ- উল ফিতরের প্রধান জামাতে অংশ নেন,কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ সর্বস্তরের মানুষ।

কক্সবাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান সহ প্রায় ২০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক কুতুবী।

পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। পাবনা পুলিশ মাঠে জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

কিশোরগঞ্জের ভৈরবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

টাঙ্গাইল সিরাজগঞ্জ দিনাজপুর, বরগুনা, মৌলভীবাজার, পটুয়াখালী, রাঙামাটি,বান্দরবন ও  জামালপুর সহ দেশজুড়ে উৎসবমূখর পরিবেশে পবিত্র-উল-ফিতর উদযাপিত হচ্ছে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button