Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

কুকি-চিনের সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সরকার

পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিয়েছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন,  এটা বিচ্ছিন্ন ঘটনা, এতে পাহাড়ে সার্বিক শান্তি পরিস্থিতির ওপর প্রভাব পড়বে না।

বিএনপি এ নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন করার শক্তি-সামর্থ্য সবই হারিয়ে এখন নতুন ইস্যুর খোঁজে ব্যস্ত।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button