Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৭

পিরোজপুরে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান।নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button