Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবিএনপি

বিএনপির মুসলেম উদ্দীনের প্রার্থিতা বাতিল

|| সাইফুল ইসলাম || 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল আবেদন জানিয়েও প্রার্থিতা ফিরে পেলো না ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির প্রার্থী মুসলেম উদ্দীন। এর ফলে মুসলিম উদ্দিনের আর নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ ডিসেম্বর) চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননীর আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

 উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তার প্রার্থিতা স্থগিত করে রুল জারি করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর তিনি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক পৃথক আবেদন জানান।

ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত প্রার্থিতা নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর ফলে তার আর নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button