Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাআওয়ামী লীগদেশবাংলাবিএনপিরাজনীতি

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

বাংলা টিভি ডেস্ক: নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর তিনি বলেছেন, আজীবন বিএনপি করে মরতে চান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলী আহম্মেদ দুলু জানান, তিনি মূলত ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাজনৈতিক পরিস্থিতিতে অন্য দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও নিজেকে সব সময় বিএনপির আদর্শের অনুসারী হিসেবে মনে করেছেন।

দুলু জানান, গত ২ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এত দিন বিষয়টি প্রকাশ না করলেও দলীয় নেতৃত্বের অনুমতিক্রমে এখন তা গণমাধ্যমের সামনে তুলে ধরছেন।

আলী আহম্মেদ দুলু বলেন, ‘আমি অরিজিনালি বিএনপির লোক। ছাত্রদল করেই রাজনীতি শুরু করেছি। এখন আবার নিজের ঘরে ফিরে এসেছি। বাকি জীবন বিএনপির রাজনীতি করেই থাকতে চাই।’

এ সময় আলী আহম্মেদ দুলু অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগও তুলে ধরেন এবং দাবি করেন, আওয়ামী লীগের সমর্থক থাকলেও তিনি কখনো দলটির সক্রিয় রাজনীতি করেননি।

তবে আলী আহম্মেদ দুলুর এই বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি অতীতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির রাজনীতিতে সক্রিয় হন এবং আওয়ামী লীগের পরিচয়ে একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদেও রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button