Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজনীতি

থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক বহিষ্কারপত্রে বিষয়টি জানানো হয়। পরে তিনি বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদ এবং গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয়ের পর খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে উদ্‌যাপন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, শুধু ভিডিও নয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button