Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ট্রাব অ্যাওয়ার্ডে শ্রেষ্ট নাট্যকার হলেন রাজীব মণি দাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৪, বিকেল ৪টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০২৪) প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের প্রেক্ষিতে এবছর শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারে ভূষিত হন উপন্যাসিক ও নাট্যকার রাজীব মণি দাস। এ সময় তার হাতে পুরষ্কার তুলে দেন মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়ে নাট্যকার রাজীব মণি দাস আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেন, ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি কখনো শহীদ হয়নি। একমাত্র বাঙালি জাতি-ই এর জন্য অনেক রক্ত দিয়েছে। তবে পেশাগত কারণে যে পুরস্কারে আজ আপনারা আমাকে পুরস্কৃত করলেন, তা আসলে শুধুমাত্র পেশাগত কারণ নয়, এইটাকে আমি বলবো দায়বদ্ধতার কারণও। কেননা, অর্থ কামানোর আরও অনেক মাধ্যম থাকা সত্ত্বেও লেখকেরা সেদিকে না গিয়ে সমাজ ও সস্কৃতি অঙ্গনে নিজের মেধাসত্ব, সামাজিক অবক্ষয়, হাসি-কান্নার মিশেলে সমাজ বদলে অবদান রেখে চলেছেন। যা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালাম মাহমুদ (সভাপতি ট্রাব), উপস্থাপনা করেন খন্দকার ইসমাইল।
ট্রাবের উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহিউদ্দীন মহারাজ এমপি, সাবেক আইজিপি- একেএম শহীদুল হক, রাজউকের চেয়ারম্যান- আনিসুর রহমান মিঞা, বিজিএমইএ সভাপতি- ফারুক হাসান, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন- ড. মো. জাহাঙ্গীর আলম, বিলাল হক, চেয়ারম্যান-নন্দন পার্ক, ড. মো. সাদী-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, রাজু আলীম, কবি ও সাংবাদিক ব্যক্তিত্বসহ প্রমুখ ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা- রেদুয়ান খন্দকার।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত ছিল চ্যানেল আই।

সংশ্লিষ্ট খবর

Back to top button