Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সের সম্মানসূচক ডি. লিট উপাধি পেলেন ড. যশোদা জীবন দেবনাথ

ফ্রান্সের সম্মানসূচক ডি. লিট উপাধি পেলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এফবিসিসিআই এর সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)। তিনি ফ্রান্সের বিখ্যাত দ্য থেমাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি. লিট) উপাধিতে ভূষিত হয়েছেন।

ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) দেশের ব্যবসায়ীদের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা। ব্যাংকিং এবং আর্থিক খাতের ডিজিটাইজেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়েছে বলে জানান দেশটির থেমাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

ড. যশোদা জীবন দেবনাথ একজন মেধাবী এবং দূরদর্শী উদ্যোক্তা। কৌশল এবং উদ্ভাবনী চিন্তার প্রয়োগ ঘটিয়ে দেশের ব্যাংকিং এবং ফ্যাইন্যান্স খাতকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।

ড. যশোদা জীবন দেবনাথ টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। টেকনোমিডিয়া সারাদেশে এটিএম বুথ, নোট সর্টিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যার এবং ব্যাংকগুলোতে নিজস্ব সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে নিরাপদে নগদ টাকা সরবরাহ করে থাকে। এতে সময় এবং খরচ কম লাগে। প্রতিষ্ঠানটি দেশের ৭০ শতাংশ এটিএম সেবা দিয়ে থাকেন।

বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং প্লাস্টিক কার্ড আইডি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. যশোদা জীবন দেবনাথ। এছাড়া তিনি মানিপ্ল্যান্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রোটেকশন ওয়ান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালক নিযুক্ত আছেন। এছাড়াও তিনি ফরিদপুর সদর সংসদীয় ৩ আসনের গরীব অসহায় মানুষের বিপদে আপদে পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button