Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনা

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জ সদরে স্কেভটরবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। গোপালগগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়। আহত তিন জন হাসপাতালে ভর্তি আছেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দুই জন হাসপাতালে আনার আগে ও দুই জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button