Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedজাতীয় নির্বাচন

জাতীয় পার্টির ১৮ দফা ইশতেহার ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন পার্টির চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার।
ইশতেহারে বলা হয়েছে, আগামী দিনের সরকার পরিচালনায় দেশে সবক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা জাতীয় পার্টির প্রথম অঙ্গীকার। সেই লক্ষ্য সামনে রেখে দলটি ১৮টি অঙ্গীকার ব্যক্ত করেছে। ইশতেহারে আরো বলা হয়েছে, জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ডের মূল ভিত্তি ছিল ১৮ দফা কর্মসূচি বাস্তবায়ন, যা দেশের জন্য সৌভাগ্যের প্রতীক। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধশতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় পার্টি নতুনভাবে এই ১৮ দফা কর্মসূচি ঘোষণা করছে।

বাংলাটিভি/এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button