Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

দেশের মানুষের গড় আয়ু কমলো ৫ মাস

দেশের মানুষের গড় আয়ু পাঁচ মাস কমে এখন ৭২ বছর ৩ মাস হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার (১৭ এপ্রিল) বিবিএস এ তথ্য প্রকাশ করে।

এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। সেটি এখন ৭২ দশমিক ৩ বছরে নেমে এসেছে।

বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button