Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedঅন্যান্য

মালদ্বীপে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

মালদ্বীপ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনের হলরুমে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। অত:পর মহামান্য রাষ্ট্রপতি ও মানননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও এডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্টস) মিজ শিরিন ফারজানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ । এরপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন নূরে আলম রিন্টু ।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিলাল এস এম আবুল কালাম আজাদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের দিক নির্দেশনাপূর্ণ অনন্য এ ভাষণ বাঙ্গালী জনগণকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। যার ফলশ্রুতিতে লাখ লাখ আপামর জনগন প্রাণ বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ-এর মর্যাদা দিয়ে ইন্টার্ন্যাশনাল মেমোরি অফ দা ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করেছে । তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button