Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিএনপির পদত্যাগ করা সংসদের শূন্য আসনের তফসিল ঘোষণা রোববার

আগামী রোববার (১৮ ডিসেম্বর) বিএনপির পদত্যাগ করা শূন্য আসনগুলোর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইভিএমে ভোটগ্রহণ হবে জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হবে। সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব আছে কিনা, তা দেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন সকালে সশরীর স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ সংসদ সদস্য। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button