Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিশ্বের শ্রেষ্ঠ ক্রাইসিস ম্যানেজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা: শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেন, যুদ্ধ এবং মহামারির কারণে বিশ্বব্যাপী নানান সংকট তৈরি হয়েছে। তারই ধারাবাহিকহতায় বাংলাদেশের কিছু মানুষও কষ্টে আছে। সে কথা অস্বীকার করা যায় না। তবে, তার বিশ্বাস এই সংকট দীর্ঘায়িত হবে না। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন বিশ্বের শ্রেষ্ঠ ক্রাইসিস ম্যানেজার।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কাজই প্রপাগান্ডা চালানো। তাদের মিথ্যাকে আমাদের সত্য দিয়ে ঢেকে দিতে হবে। নির্বাচনের যে ১৪ মাস বাকি আছে এই সময়ে সবকিছু ভুলে নৌকার বিজয়ের জন্য কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, এই যুব মহাসমাবেশ সফল করার জন্য সবাই যে সম্মিলিত ভূমিকা রেখেছেন, এমন ভূমিকা অব্যাহত রাখলেই বিজয় আমাদের সুনিশ্চিত।

দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, দুপুর আড়াইটায় যুব মহাসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা উত্তোলনের পর সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা শেষে শুরু হয় সভা। সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button