Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীবিএনপি

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ

আজ দুপুরে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নগরের বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশে জড়ো হয়েছেন দলটির হাজারো নেতা-কর্মী। এখনো অনেক জেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এ কর্মসূচিতে আসছেন।

সভামঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ইশরাক হোসেন, সুলতান সালাহ উদ্দীনসহ জেলা নেতারা।

দুপুর ১২টার দিকে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দীন ও আফরোজা আব্বাস।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button