আলমডাঙ্গার চাঞ্চল্যকর ব্যবসায়ী দম্পতি হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪

মামুন মোল্লা,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পুরাতন বাজার পাড়ার ব্যবসায়ী নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে চারজন আসামী এবং হত্যার সাথে জড়িত সকল আলামত আটকের তথ্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব আব্দুলাহ আল মামুন।
তিনি সাংবাদিকদের জানান,নিহতের একমাত্র মেয়ে ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করলে তারই প্রেক্ষিতে ৭২ ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করেন।
এরই প্রেক্ষিতে গতকাল রাতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী আলমডাঙ্গা আসননগর মাঝেরপাড়ার বজলুর রহমানের ছেলে শাহাবুল(২৪) একই এলাকার পিন্টু রহমানের ছেলে রাজীব হোসেন (২৫), মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী, তাজ উদ্দীনের ছেলে শাকিল হোসেন (২১) কে নগদ টাকা,রক্তমাখা জামাকাপড়, মোবাইল ফোনসহ মামলার বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেন।
বাংলা টিভি / বুলবুল



