Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

টাকার বিনিময়ে ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিএনপি ও তার দোসররা: কাদের

টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বিএনপি ও তার দোসররা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (২৮ আগস্ট) রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি ‘বিএনপি জানে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপিকে বলতে চাই- এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে।’ নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে, যোগ করেন তিনি।

এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লাগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও একুশে আগস্টের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।’

বিএনপি লুণ্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিল, দুর্নীতিতে পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। যারা কোটি কোটি টাকা কালো টাকার মালিক হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল; সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না। জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এদেশকে ফিরিয়ে দিতে চায় না, কোনদিন ফিরিয়েও দেবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীর উদ্দেশে বলেন, ‘গুজবে কান দিবেন না, বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে, সুদিন ফিরে আসবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button