বাংলাদেশ থেকে নৌপথে প্রথমবারের মত ঝুট রপ্তানি

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নৌপথে রপ্তানির জন্য, ভারতের উদ্দেশ্যে ঝুট পণ্য নিয়ে ছেড়ে গেছে জাহাজা ইয়া রাজ্জাকু। মুন্সিগঞ্জের মুক্তারপুর অ্যালায়েন্স বন্দর থেকে, ১শ ১১ টন পণ্য নিয়ে আসামের উদ্দেশ্যে ছেড়ে যায়, কার্গো জাহাজটি। সংশ্লিষ্টরা বলছে, দেশিয় গার্মেন্টসে অব্যবহৃত এসব পন্য রপ্তানি কোরে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। পাশপাশি ভারতের সাথে নৌ-বানিজ্যের ক্ষেত্রেও সৃষ্টি হবে উভয়মুখী ভারসাম্য।
মুন্সিগঞ্জের মুক্তারপুরের ধলেশ্বরী নদী তীরের, সামিট অ্যালাইন্স বন্দরে, সুসজ্জিত কার্গো জাহাজ ইয়া রাজ্জাকু। গন্তব্য ভারতের আসামের ধুবুরী বন্দর। বাংলাদেশ থেকে প্রথমবারের মত এই জাহাজে করেই, নৌ-পথে গার্মেন্টেসের অব্যবহৃত, অপ্রয়োজনীয় ১শ ১১মেট্রিকটন ঝুট কাপড়, রপ্তানি হয়েছে ভারতের বাজারে। গতকাল দুপুরে বন্দর থেকে ছেড়ে যায় জাহাজটি। পদ্মা-মেঘনা ও ব্রহ্মপুত্র নদী হয়ে পৌঁছুবে গন্তব্যে।
সংশ্লিষ্টরা বলছে, বিগত সময় খালি জাহাজ ভারতে গিয়ে, আমদানি পণ্য নিয়ে দেশে ফিরতো। তবে, এটি প্রথমবারের মত নৌপথে রপ্তানি পন্য ঝুট নিয়ে ভারত যাচ্ছে। এভাবে রপ্তানি করা গেলে, বছরে ১লাখ মেট্রিকটন জুট পন্য, বিদেশে রপ্তানির পরিকল্পনা তৈরি হয়েছে। আমাদানি রপ্তানিতে তৈরি হবে নতুন ক্ষেত্র।
প্রায় ৬৫০ কিলোমটার দূরত্বের গন্তব্যে সময় লাগবে, ৬ থেকে ৭দিন। প্রথম দফা চালানে আয় হবে, ২৬ হাজার ৮৫ ইউএস ডলার।
বাংলাটিভি/শহীদ



