আবারও ঊর্ধ্বমুখী সবজির দর, মাছ-মুরগীতে স্বস্তি নেই

সরবরাহ ঠিক থাকার পরেও সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। সবজির ভরা মৌসুমেও চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের অজুহাত পাইকারীতে কেনাদরেই বাড়তি। এদিকে, বাজারে মাছ ও মুরগীর দামও আরেকদফা বেড়েছে। এছাড়া নিত্যপন্যের মাঝে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বর্ধিত দামেই।
ভরা মৌসুমেও দাম কমছে না শীতকালিন সবজির। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ফুলকপি, মটরশুটি, টমেটসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিপ্রতি অন্তত ১০ থেকে ১৫ টাকা।
সবজির বাজারদর এমন উর্ধগতির কারণে নাভিশ্বাস ক্রেতাদের।আর বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলেও তাদের কেনাদরই বেশি পড়ায় বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।
এদিকে বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছের দাম।এছাড়া, সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পন্য। বাজার নিয়ন্ত্রনে সরকারের মনিটরিং বাড়ানোর আহবান জানিয়েছেন ক্রেতারা।
বাংলাটিভি/শহীদ



