Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল।

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার অপেক্ষায় স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার রাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৩-সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

চোটের কারণে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া স্পিনার এজাজ প্যাটেল নেই স্কোয়াডে।

করোনার মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার গেল সাদা-পোশাকের ক্রিকেট খেলতে।

সূচি অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button