Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিএনপি এখন চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে: কাদের

চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে আয়োজিত নাটোর সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, দেশে আজ নানা ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের মুখোশ পরা একটি দল ক্ষমতায় থাকাকালে কতবার গণতন্ত্রের বস্ত্রহরণ করেছিল। তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ১৭ কোটি মানুষের জীবন তাদের কাছে নিরাপদ নয়। তার ক্ষমতায় গেলে হাওয়া ভবন থেকে আবারও লুটপাট শুরু হবে। দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। রক্তের বন্যা বইয়ে দিবে তারা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button