Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত ২,দগ্ধ ৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী একটি জাহাজ বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন ৮ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাজের সুকানি মো: কামরুল ইসলাম ও রিপন।

খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে বরিশাল নেয়ার পথে রিপনের মৃত্যু হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো: শহিদুল ইসলাম জানান,সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে।

ইঞ্জিন রুমে ফাটল ধরায় জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করে। যেকোনো মুহূর্তে ডুবে যেতে পারে জাহাজটি। জাহাজটিতে সাড়ে ৮ লাখ লিটার ডিজেল ছিলো বলে ও উল্লেখ করেন শহিদুল ইসলাম।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান,এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button