Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনা সংক্রমণ কমে আসায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ অনেকটাই শিথিল সৌদিতে

করোনা সংক্রমণ কমে আসায় সামাজিক দূরত্বের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে সৌদি আরবে।  বেশিরভাগ মানুষ টিকা গ্রহণ করায় স্বাভাবিক জীবন যাপনেরও ঘোষণা করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  সরকারের নেয়া এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।  নতুন উদ্যমে তারা শুরু করেছেন ব্যবসা বানিজ্য।

বাংলাদেশের সবথেকে বড় শ্রম বাজার সৌদি আরব। জীবন-জীবিকার তাগিদে লক্ষ লক্ষ বাংলাদেশির বসবাস সেদেশে। তবে, করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মত লকডাউন সহ নানা রকম বিধি নিষেধ দেয় দেশটির সরকার। এর ফলে ব্যবসা-বাণিজ্যসহ জীবন যাত্রায় নেমে এসেছিল স্থবিরতা।

সৌদি সরকারের নানা উদ্যোগ এবং সবাইকে করোনা টিকা দেয়ায় এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে সেখানকার জীবনযাত্রা। এতে খুশি প্রবাসীরা।

এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণকারী সকল নাগরিকদের কোন প্রকার বিধি নিষেধ আর থাকছে না। মসজিদে নামাজ পড়ার সময় সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়েছে। পবিত্র মক্কার আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে আগের মতোই স্বাভাবিক ভাবে নামাজ আদায় করতে পারছেন মুসল্লীরা। তবে, ওমরা পালন আগের মতই পূর্বের নীতি গ্রহণ করতে হবে তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে।

দীর্ঘ ১ বছর ৪ মাস পর সৌদি আরবে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসায় খুশি দেশটির নাগরিক সহ প্রবাসীরা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ব্যবসা-বাণিজ্যসহ জীবনযাত্রা আবারো আগের মত ফিরে আসবে। এমনটাই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button