Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মাদকবিরোধী অভিযানে আটক ৫০

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ২০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আটকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় অত্র আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button