Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিদেশী নাগরিক প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও মালয়েশিয়ায় যেতে পারছে না ছুটিতে আসা কর্মীরা

মালয়েশিয়ায় বিদেশী নাগরিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনো অনিশ্চয়তায় রয়েছেন সাধারণ কর্মীরা। ছুটিতে থাকা কর্মীরা কবে প্রবেশ করতে পারবে কিভাবে প্রবেশ করবে, সেবিষয়ে নেই কোনো নির্দেশনা। তাই উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন দেশে আটকে পড়া মালয়েশীয়া প্রবাসীরা।  এমন অবস্থায় মালয়েশীয়ার কর্মস্থলে ফেরার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জরুরী বলে মনে করছেন বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নেতারা।

মাই ট্রাভেল পাসের শর্ত সাপেক্ষে ৫ টি দেশের নাগরিকদের কাজের জন্য প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া। দেশগুলো হল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল।

 তাদেরকে অভিবাসন বিভাগের নির্ধারিত শর্তগুলো অবশ্যই মেনে চলতে বলা হলেও সুষ্পস্ট দিক নির্দেশনা নেয় যারা দেশে ফিরে আটকে পরেছেন তারা কিভাবে ফিরবেন। এ নিয়ে এখনো্ দুশ্চিন্তা মুক্ত হতে পারেন নি প্রবাসী মালয়েশিয়া কর্মীরা।

 বলছেন, দেশে আটকা পড়া অসংখ্য কর্মী যাদের বৈধ ভিসা ও পারমিট রয়েছে তারা কখন মালয়েশিয়ায় ফিরতে পারবেন বিষয়টি নির্ভর করছে মালয়েশিয়া সরকারের অনুমতির ওপর আর তাই দুদেশের আলোচনার সমাধান আসতে পারে বলে মনে করেন বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্ট।

চলতি বছরের জুন থেকে কঠোর লকডাউন শুরু হয়ে যাওয়ায় এমটিপির মাধ্যমে আবেদন করে মালয়েশিয়ায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দেশে আটকা পড়া অসংখ্য কর্মী যাদের বৈধ ভিসা ও পারমিট রয়েছে তারা কখন মালয়েশিয়ায় ফিরতে পারবেন বিষয়টি নির্ভর করছে মালয়েশিয়া সরকারের অনুমতির ওপর।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button