Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জার্মানিতে নতুন দল ক্ষমতায় আসায় আশার আলো দেখছেন প্রবাসিরা

জার্মানির ২০তম পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতিতে ঘাটতি রাখছেনা দেশটির মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি- এসপিডি। পার্লামেন্টের কমপক্ষে ২০৬টি আসনে জিতে সরকার গঠনে অন্য শরিকদলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন  দলটির নেতা ওলাফ শলজ।

জার্মানির ২০তম জাতীয় সংসদের নির্বাচনে মধ্য বামপন্থি দল স্যোসাল  ডেমোক্র্যাটিক পার্টি – এসপিডি জয়ের পর থেকে খুশীর বন্যা দলটির শিবিরে। এই জয়ের মাধ্যমে জার্মানির আর্থ সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের ভাগ্যন্নোয়ন হবে এমনটা প্রত্যাশা দেশটির স্থানীয় ও বসবাসরত প্রবাসীদের।

তবে এসপিডির কাছে এমন পরাজয়ে জনপ্রিয় বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিইউর অসতর্ক কৌশলকে দায়ী করছেন অনেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনসহ দলটির নানা কর্মসূচী, করোনাকালীন সময়ে মাস্ক ক্রয়ে দূনীতি ও শ্রমের মজুরী না বাড়ানোয় সিডিইউর পরাজয়ের মূল কারণ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button