Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সংযুক্ত আরব আমিরাতে মাস্ক পড়া শিথিল করেছে দেশটির সরকার

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায়, মাস্ক পরার ওপর শিথিলতা আরোপ করা হয়েছে। বুধবার দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-এন সিই এম এ এমন ঘোষণা দিয়েছে। তবে, অন্যান্য পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক থাকবে।

প্রায় ১৮ মাস আগে আরব আমিরাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। করোনার সংক্রমণ বৃদ্ধির প্রথমদিকে আমিরাতে কোভিড ১৯ সুরক্ষায় যে আইন-কানুন করেছিল তার উল্লেখযোগ্য হচ্ছে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি রাজধানী আবুধাবিতে প্রবেশে করোনাকালীন আইন প্রত্যাহার করা হয়েছে। তার ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ৬টি স্থানে মাস্ক পরার উপর শিথিলতা আরোপ করেছে।

পাবলিক প্লেসে ব্যায়াম করার সময় মাস্ক পরার প্রয়োজন নেই। একই পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করতে মাস্ক পরার দরকার হবে না। সুইমিংপুল এবং সমুদ্র সৈকতে পর্যটকদের মাস্ক পরার প্রয়োজন নেই। এছাড়া, সেলুনে বা বিউটি সেন্টারে, মেডিকেল সেন্টারে এবং বন্ধ কোন জায়গায় একা থাকলে মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই। মাস্ক ব্যবহার শিথিলতায় প্রবাসীদের মাঝেও ফিরে এসেছে স্বস্তি।

আমিরাত সরকারের এমন পদক্ষেপে ধন্যবাদ জানান দেশটিতে বসবাসকরা প্রবাসী বাংলাদেশিরা।তবে, স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, অন্যান্য সব পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক থাকবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button