Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

চায়না আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশি পণ্যের সমাহার

বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টার এবং শৌগাং ইন্ডাস্ট্রি সার্ভিস পার্কে অনুষ্ঠিত হল চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা।যেখানে বাংলাদেশী পাটজাত পণ্য এবং চামড়ার তৈরি সামগ্রীর প্রতি ছিল বিদেশীদের আকর্ষন। আর বরাবরের মত হস্ত শিল্পের ব্যাগ, কাপড় এবং মেয়েদের অলংকার সামগ্রীর প্রতিও ছিল ভিন দেশী ব্যবসায়ীদের বাড়তি আগ্রহ। মেলাতে অংশগ্রহণের ফলে চীনে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির পাশাপাশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য আরো বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশের ব্যবসায়ীদের।

বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতির কারণে অনেক কোম্পানীই চীনে যেতে পারেনি। তবে এবার দূতাবাসের অংশগ্রহণে বাণিজ্য, সংস্কৃতি, পর্যটন এবং সর্বোপরি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য চেষ্টা করছেন ব্যবসায়ীরা।  এই প্রচেষ্টাকে সফলতা দিতে কাজ করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস। যারা চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নগুলোতে পাটজাত হস্তশিল্পের আকর্ষণীয় পণ্য সামগ্রী, চামড়ার তৈরি ব্যাগ, কাপড় এবং মেয়েদের অলংকার সামগ্রীসহ অন্যান্য পণ্য সামগ্রী প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশি পণ্যের প্রতি চীনা নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকদের আগ্রহ দেখা যায়। বাংলাদেশ, জার্মান, জাপান, সুইজারল্যান্ড, ব্রাজিল, ফিলিপাইন, আর্জেন্টিনা, শ্রীলংকা, পাকিস্তান, আফ্রিকান দেশসহ অন্যান্য দেশ মেলায় অংশ নেয়।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চীফ মিশন ডক্টর মুহম্মদ নজরুল ইসলাম এবং কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মনসুর উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তারা দুটি বাংলাদেশি প্যাভিলিয়নসহ অন্যান্য প্রদর্শনী হল পরিদর্শন করেন। চীন আন্তর্জাতিক এ সেবা বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button