Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ৭ দিনের পরিবর্তে ৫ দিন

সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ৭ দিনের পরিবর্তে ৫ দিন করেছে দেশটির সরকার।

সৌদি সিভিল এভিয়েশন অথরিটি -গাকার সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অনুমোদিত টিকাসমূহের কোনো একটি টিকার পূর্ণ ডোজ গ্রহণ না করলে বা সৌদি আরবের অনুমোদিত নয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে- এমন টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করলে সৌদি আরবে গিয়ে আগের মতো সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না থেকে পাঁচ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে।

নতুন এ নিয়ম, আগামী ২৩ সেপ্টেম্বর ২০২১ থেকে কার্যকর হবে। অন্যদিকে সৌদিতে এক ডোজ কিংবা দুই ডোজ টিকা গ্রহণকারী যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন রয়েছে, তাদের বিষয়ে নতুন কোনো নির্দেশনা দেয়া হয়নি। ফলে ইমিউন থাকলে, তাওয়াক্কালনার স্ক্রিনশট, হেল্থ পাসপোর্ট এবং টিকার সার্টিফিকেটের প্রিন্ট কপি থাকলে, বাংলাদেশ থেকে আসার সময় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন হয় না। তবে, সৌদিতে যাবার আগে যে কোনো অবস্থাতেই বিমানে আরোহণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ টেস্টের রিপোর্ট, মুকিম পোর্টালে নিবন্ধন করার শর্ত অপরিবর্তিত রেখেছে সৌদি সরকার।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button