Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার পর এবার চালু হলো গ্রীন ভিসা

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার পর এবার গ্রীন ভিসা চালু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরিতে যুগান্তকারী পরিবর্তন করতে যাচ্ছে আমিরাত সরকার। দেশটির বিদেশি বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী থানি আল-জেউদি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন এ উদ্যোগের মূল টার্গেট হলো অর্থনীতিকে গতিশীল করা।তবে এ গ্রিন ভিসার সুযোগ পাবেন শুধুমাত্র উচ্চদক্ষতাসম্পন্ন ব্যক্তি, বিনিয়োগকারী, বড় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং মেধাবী শিক্ষার্থী ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার পর এবার গ্রিন ভিসা চালু হয়েছে। এ ভিসার আওতায় যারা থাকবেন তারা কোম্পানির স্পন্সর ছাড়াই দেশটিতে কাজ করতে পারবেন।

গেল সপ্তাহে দেশটির এক সরকারি সিদ্ধান্তে জানানো হয়েছে, যাদের নতুন গ্রিন ভিসা রয়েছে তারা কোম্পানির স্পন্সরশিপ ছাড়াই কাজ করতে পারবেন। এছাড়া তারা নিজেদের অভিভাবক ও সন্তানদের স্পন্সর হতে পারবেন। তবে এক্ষেত্রে শিশুদের বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।

এই ভিসা চালুর ঘোষণাকে বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের নতুন কিছু সুযোগ তৈরী করবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের।

এদিকে ২০১৯ সালে চালু হওয়া গোল্ডেন ভিসার সুযোগ লক্ষাধিক প্রবাসী কাজে লাগিয়েছেন। প্রবাসী ছাড়াও বিভিন্ন দেশের অর্থনীতিবিদ, সামাজিক ও বিনোদন জগতের লোকেরা গোল্ডেন ভিসা গ্রহণ করেছেন।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button