Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনার প্রাদুর্ভাবে নানামুখী সংকটে পড়লেও তা কাটিয়ে উঠতে শুরু করেছে প্রবাসীরা 

পশ্চিম ইউরোপের পর্যটননির্ভর দেশ ইতালিতে, বাংলাদেশি প্রবাসীদের অভিবাসন ষাটের দশকে শুরু হলেও, বাড়তে থাকে মূলত নব্বইয়ের দশকে।  বর্তমানে ইতালিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নানামুখী সংকটে পড়লেও এখন তা কাটিয়ে উঠতে শুরু করেছেন তারা।

মহামারি করোনার পরিস্থিতিতেও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা বানিজ্য ও কাজকর্ম চালিয়ে গেছেন সমানতালে।  করোনার কারনে মাঝে সাময়িক কিছু সমস্যা হলেও সেগুলো সামলে উঠেছেন তারা।

ইতালির পালেরমো শহরে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত এবং সেখানে তারা সফল।অন্যদিকে, মনফালকনে শহরে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই যুক্ত জাহাজ শিল্পের সাথে।  করোনা পরিস্থিতিতে এ শিল্পের যুক্ত সবাইকে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে সহায়তা।

ইতালিতে করোনার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হলেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তা আবারো ঘুরে দাড়াচ্ছে।  দ্রুত করোনা মহামারী কেটে স্বাভাবিক জনজীবন ফেরার প্রত্যাশা প্রবাসীদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button