Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে লকডাউন তুলে দেয়ায় ব্যবসার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা প্রবাসীদের

ইউরোপের দেশ গ্রীসে গত দু বছরের বেশি সময় ধরে লকডাউন থাকায় অনেক প্রবাসীই ব্যবসায়িক ভাবে ক্ষতির মুখে পড়েছেন। তবে এখন লকডাউন তুলে দেয়ায় প্রবাসী ব্যবসায়ীরা করোনাকালীন ক্ষতি পুষিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশার কথা হল এসব সংকটের মাঝেও  গ্রিসে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বিভিন্ন খাতে সফলতা অর্জন করে চলেছেন।

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের রাষ্ট্র গ্রীস। সেখানে বাস করেন অনেক বাংলাদেশি প্রবাসী, যারা বিভিন্ন কাজকর্মে নিজেদের যুক্ত রেখেছেন।  এতে একদিকে যেমন বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দেশের রেমিট্যান্স প্রবাহও বেড়ে চলেছে।

লকডাউন তুলে দেয়া দেশটিতে প্রবাসীরা করোনার ক্ষতি পুষিয়ে নিতে রাত দিন কাজ করে চলেছেন। ফিরছে ব্যবসায়র গতি। গ্রিসে বসবাসরত বাংলাদেশিরা ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটাই সফল।

এদিকে, করোনা পরিস্থিতির কারনে গ্রিসের স্কুলগুলো বন্ধ থাকলেও অনলাইনে এখন যথারীতি ক্লাস চলছে।করোনাকালীন সময়ে অর্থনৈতিক সংকটাপন্ন শিক্ষার্থীদের সবরকম সহযোগিতা করা হচ্ছে স্কুলের পক্ষ থেকে, যা সত্যিই প্রশংসার দাবী রাখে।পর্যটননির্ভর দেশ গ্রিস আবারও ঘুরে দাড়াবে, রেমিটেন্স প্রবাহ সচল হবে প্রবাসী বাংলাদেশীদের, এমনটাই প্রত্যাশা সবার।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button