ভিশন টোয়েন্টি থার্টিকে সামনে রেখে সৌন্দর্য বর্ধনের কাজ করছে সৌদি সরকার

ভিশন টোয়েন্টি থার্টিকে সামনে রেখে সৌন্দর্য বর্ধনের কাজ করছে সৌদি আরব সরকার। এরই অংশ হিসেবে সাজানো হচ্ছে শহরের ভিন্ন ভিন্ন এলাকা। করোনার দীর্ঘ লকডাউনের ধকল সামলে আবারো আসতে শুরু করেছে বিদেশী পর্যটক। তাই তো আলাদা আলাদা ভাবে শহর গুলোতে আয়োজন করা হয় ঋতু উৎসবের। তায়েফের বিভিন্ন এলাকায় তাই দেখা মিলছে এমন বর্নিল সাজ। যা মুগ্ধ করছে সৌদি প্রবাসী বাংলাদেশীসহ বিদেশী পর্যটকদেরও।
তায়েফের মূল শহরে প্রবেশের মুখেই এমন আলোক সজ্জা দেখে এর ক্ষনিকের জন্য হলেও সৌন্দর্য উপভোগ করতে চাইবে যে কেউ। লাল নীল আলোর ঝলকানীর মনোরম এই দৃশ্য দেখতে সন্ধ্যার পর থেকে শেষ রাত পর্যন্ত এ এলাকায় হাজির হন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে স্থানটিতে ভিড় জমান সৌদি নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরাও। এদের কেউ ব্যস্ত নিজেকে এই পরিবেশে ক্যামেরাবন্দি করতে, আবার কেউ বা বাংলাদেশের মতই আড্ডায় জমিয়েছেন বন্ধুদের সাথে ।
পুরো তায়েফ শহরটির বিভিন্ন স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। এছাড়াও এটি ইসলাম প্রচারের স্মৃতিবিজড়িত একটি শহর। হজ ওমরাহ সহ পর্যটক ভিসায় আসা প্রায় সবাই ঘুরতে আসেন জেদ্দা থেকে ১৩০ কিলোমিটার দূরে এই তায়েফ শহরে।
করোনা পরবর্তি মরুর দেশটি আবারো সরব হচ্ছে, বাড়ছে জনসমাগম। রাস্তার দু পাশে চলছে সারি সারি গাড়ি,মাঝের এমন সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে,সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করেন,আমাদের দেশের বড় বড় মহাসড়কগুলোর মাঝখানে স্থানগুলোকে যদি এই শহরটির আদলে তৈরি করা যায়,বাংলাদেশের সৌন্দর্য বেড়ে যাবে আরো কয়েকগুণ ।
বাংলাটিভি/ এস



