Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন স্পেন প্রবাসী বাঙ্গালীরা

কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। তারা নিজেদের কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন প্রতিনিয়ত। তাইতো স্পেন প্রবাসী বাংলাদেশীরা নিজেদের সংগঠিত রাখতে ও সদস্যদের দক্ষ করতে প্রতিনিয়ন আয়োজন করছেন বিভিন্ন অনুষ্ঠানের। যা প্রবাসী বাংলাদেশীদের বিদেশের মাটিতে গৌরবোজ্জল ভূমিকা রাখতে সহায়ক হচ্ছে।

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেনে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বাস করেন। এসব বাংলাদেশিরা প্রবাসে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশকে পরিচিত করতে, নিজেদের ভূমিকা রেখে চলেছেন তারা।

এরই প্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটির সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন সুষ্ঠ ও সুন্দরভাবে একটি নির্বাচনের আয়োজন করে। স্পেনে প্রবাসীদের যেকোন ধরনের সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দেয় দেশটির সরকার।

ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের দেশকে বিদেশে পরিচিত করতে কাজ করে চলেছেন। সেইসব রেমিট্যান্স যোদ্ধারা নিজ নিজ কাজের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন নিজ দেশের ভাষা সংস্কৃতি ঐতিহ্য আর তুলে ধরছেন নিজের জন্মভূমিকে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button