Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্থ এ খাতের সাথে জড়িতরা

করোনায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পর্যটন খাত। অন্যান্য দেশের পর্যটকদের জন্য অনির্দিষ্টকাল নিষিদ্ধ থাকায়,ক্ষতিগ্রস্থ হয়েছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। অন্যদিকে,অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসাধারীদের দেশে যাবার সুযোগ থাকলেও,অন্যান্য ভিসাধারীদের সুযোগ নেই ছুটিতে দেশে যাওয়ার। তাই বিপাকে পড়েছেন এসব প্রবাসীরা।

করোনার ভয়াল থাবায় থমকে গেছে পুরো পৃথিবী। কোন যুদ্ধ নয়,অথচ দেশে দেশে জারি করা হয়েছে কারফিউ,লকডাউন বা জরুরি অবস্থা। ফলে থমকে গেছে অর্থনীতির চাকা। যার শতভাগ প্রভাব পড়েছে, পর্যটনের সাথে সম্পৃক্ত খাতগুলোতে।

অস্ট্রেলিয়ায়, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এ খাতের সাথে জড়িত নানা ব্যবসা প্রতিষ্ঠান।

অন্যদিকে,ছুটিতে দেশে আসতে চাওয়া প্রবাসীরা পড়েছেন বিপাকে। স্থায়ী ভিসাধারীদের দেশে আসার সুযোগ থাকলেও,অন্যান্য ভিসাধারীদের সে সুযোগ নেই। তবে,স্থায়ী ভিসাধারীদেরও ছুটিতে দেশে না যাওয়ার পরামর্শ দেশটির বিশিষ্টজনদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button