Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বৈধপথে ইউরোপে যাওয়ার পরামর্শ প্রবাসী কমিউনিটি নেতাদের

গত ১২ বছরে ইউরোপে অবৈধভাবে প্রবেশ করেছে ৬২ হাজার ৫৮৩ জন বাংলাদেশি। এ বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি নয়টি ভিন্ন ভিন্ন রুটে ইউরোপে প্রবেশ করেছেন। তাদের বেশির ভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। বিভিন্ন গবেষনায় এমন সব তথ্য বেড়িয়ে আসলেও থামানো যাচ্ছে না অবৈধ ভাবে ইউরোপ যাত্রা। তবে বিপদসংকুল এ পথ এড়িয়ে বৈধপথে ইউরোপে যাওয়ার পরামর্শ প্রবাসী কমিউনিটি নেতাদের।

মূলত উন্নত জীবনের আশায় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা ভেবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অভিবাসনের জন্য ইউরোপকে অগ্রাধিকার দেন।  এর থেকে পিছিয়ে নেই বাংলাদেশিরাও।  নিজেদের জীবন পরিবর্তনে প্রতিবছর বিপদসংকুল পথ পাড়ি দিয়ে অবৈধ পথে গ্রিসসহ ইউরোপের নানাদেশে যাত্রা করেন তারা।

অতীতে সহজেই ইউরোপের ভিসা পাওয়া গেলেও এখন তা অনেকতাই কঠিন আর সেইজন্যই এই অবৈধ পথ বেছে নেন অভিবাসন প্রত্যাশীরা।

গ্রিসে ৩০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন।  যাদের মধ্যে বেশিরভাগই  অবৈধ। যদি কেউ ৭ বছর দেশটিতে থাকেন এবং যথাযথ প্রমান দেখাতে পারেন তবে তিনি দেশটিতে বৈধতা পেতে পারেন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে বিদেশে যাওয়া বন্ধ করতে অভিবাসন প্রত্যাশিদের সচেতনতার পরামর্শ সংশ্লিষ্টদের।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button