Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার

দীর্ঘদিন করোনায় বন্ধ সৌদি আরবের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।  তবে, শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অন্যদিকে, করোনায় পাসপোর্ট রি-ইস্যু ধীরগিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

করোনায় স্থবির সারাবিশ্ব। এর ব্যতিক্রম নয় সৌদি আরবও। তবে, দেশটির সরকারের দেয়া বিধি-নিষেধসহ ভ্যাকসিনেশনের ফলে কমতে শুরু করেছে সংক্রমণ।

এ অবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‌এ নিয়ে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এদিকে, সৌদিতে করোনায় পাসপোর্ট রি-ইস্যুতে সৃষ্টি হয়েছে ধীরগতি। এতে করে ইকামা, কোম্পানি পরিবর্তনসহ নানা সমস্যায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি দেশটির কমিউনিটি নেতারা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button