Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইউরোপে যেতে পাচারকারীরদের দৌরাত্ম বাড়ছে

ইউরোপের বিভিন্ন দেশে বাস করেন বিপুলসংখ্যক বাংলাদেশি।  জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এসব দেশে পাড়ি জমান অভিবাসীরা।  কিন্তু পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অনেকের জীবনই প্রায় সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে যারা মানব পাচারকারী দালাল প্রতিরোধে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন – আয়েবার নেতৃবৃন্দ।

উন্নত জীবনের আশায় আর সুনিশ্চিত ভবিষ্যতের জন্য অনেক বাংলাদেশিই ঝুঁকি নিয়ে পাড়ি জমান ইউরোপের বিভিন্ন দেশে।  যে কারনে প্রতিবছরই সাগরে বিলীন হচ্ছে বহু বাংলাদেশির প্রাণ।  আবার অনেকের ভাগ্যে জোটে কারাগারের বন্দী জীবন।

তেমনি একটি দ্বীপরাষ্ট্র মাল্টা, যেখানে এখনো বন্দী ১৬৫ বাংলাদেশি ।  গেল ১৮ মাসেরও বেশি সময় ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ইউরোপে এমন সংকটাপন্ন বাংলাদেশিদের জন্য কাজ করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন – আয়েবা  মাল্টায় কারাগারে বন্দী ভাগ্য বিড়ম্বিত বাংলাদেশিদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

প্রবাসে বাংলাদেশীদের জন্য এমন মানবিক কাজকে আরো উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান কমিউনিটি নেতাদের।

বাংলা টিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button