Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সে লকডাউন শিথীল করায় আবারও কাজে যোগ দিচ্ছেন প্রবাসীরা

ফ্রান্সে লকডাউন শিথীল করায় আবারও বিভিন্ন কাজে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাধ্যবাধকতা না থাকায় আবারও সৃষ্টি হচ্ছে নতুন নতুন কাজের সুযোগ । অন্যদিকে, ফ্রান্সে বাড়তে শুরু করেছে পর্যটকরা, এতে প্রাণ ফিরে পাচ্ছে পর্যটন এলাকাগুলো।  তবে, দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও সম্প্রতি বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে শঙ্কায় রয়েছেন প্রবাসীরা।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে প্রায় এক কোটি বিশ লাখ প্রবাসী বাংলাদেশি। এতে একদিকে যেমন স্বচ্ছল হচ্ছে তাদের পরিবার আবার অন্যদিকে বিপুল পরিমান রেমিটেন্স পাচ্ছে বাংলাদেশ।

ফ্রান্সে লকডাউন শিথীল হওয়ার সাথে সাথে সবধরনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার।  ফলে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় আবারও কাজে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে, বাধ্যবাধকতা না থাকায় বিভিন্ন দেশের পর্যটকও বাড়তে শুরু করেছে দেশটিতে। এতে আবার চাঙ্গা হয়ে উঠছে পর্যটন খাত।

তবে ফ্রান্সের বিভিন্ন এলাকায় আবারো সংক্রমনের খবর আসতে শুরু করেছে। ফলে শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। তাই করোনা সংক্রমণ কমাতে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান করেন প্রবাসী কমিউনিটির নেতারা।

বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button