Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিধিনিষেধ মেনেই ঈদ উদযাপন ও আনন্দ মেতেছেন স্পেনের প্রবাসীরা

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে নাকাল সারাবিশ্ব।  ভালো নেই প্রবাসে বসবাসরত আমাদের রেমিট্যান্স যোদ্ধারা তবে এর মাঝেও এসেছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ।  এই প্রতিকূল পরিস্থিতির মাঝেই ঈদ উদযাপন করছেন তারা। বিদেশের মাটিতে সুখের আকড়ে থেকেও মনটা তাদের পড়ে থাকে বাংলার মাটিতে।

করোনাকালীন সময়ে একটু অন্যরকমভাবে ঈদ পালন করছেন সবাই।  গত বছর করোনা শুরুর দিকে মানুষ যতটা কঠোরভাবে করোনা বিধিনিষেধগুলো মেনে চলেছে এখন অনেকটাই তা কাটিয়ে উঠছে, কারণ এভাবেই বাঁচতে হবে।  তাই স্বল্প পরিসরেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেছেন বিভিন্ন দেশে বসবাসরত স্থানীয় নাগরিকসহ প্রবাসীরা।

বিধিনিষেধ মেনেই ঈদ উদযাপন করেছেন স্পেনে বসবাসরত  স্থানীয় নাগরিকসহ বাংলাদেশি মুসল্লিরা। প্রবাসে শৈশবের ঈদের স্মৃতিচারণায় হারিয়ে যান প্রবাসী বাংলাদেশিরা।সবাই একসাথে ঈদ উদযাপন করলেও, বাংলাদেশের মতন ঈদের আমেজ অনুভূত হয়না বিদেশের মাটিতে।

করোনাকাল কেটে গিয়ে, সবকিছু পুনরায় স্বাভাবিক হবে। জনজীবনে ফিরে আসবে স্বস্তি।  সবাই আগের মত মহা আড়ম্বরে ঈদ উদযাপন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা স্পেন প্রবাসীদের।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button