Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব বানিজ্যবিশ্ববাংলা

ইউরোপের অনেক দেশে সংক্রমণ বাড়লেও ভাল আছেন ইতালি প্রবাসীরা

ইউরোপের বেশ কিছু দেশে কমতে শুরু করেছিল করোনার প্রাদুর্ভাব।  এতে করে স্বস্তি ফিরে এসেছিলো প্রবাসীসহ স্থানীয় নাগরিকদের মাঝে।  তবে আবারো করোনাভাইরাসের প্রাদুর্ভাব কোন কোন দেশে বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত সবাই।  এসবের মাঝেও ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা অনেকটা ভাল আছেন।

ষাটের দশক থেকেই পশ্চিম ইউরোপের পর্যটননির্ভর দেশ ইতালিতে বাংলাদেশিদের যাতায়াত শুরু হয়।  কালের পরিক্রমায় বিশাল এক বাংলাদেশি জনগোষ্ঠী গড়ে উঠেছে দেশটিতে, সেখানে বিভিন্ন কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা।

ইতালির আনকোনা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করোনায় ক্ষতিগ্রস্থ হলেও, তারা চেষ্টা করছেন পুনরায় নিজেদের উজ্জীবিত করতে।

ইতালির পালেরমো শহরে বসবাসরত বাংলাদেশিরাও, তাদের কাজকর্মসহ বিভিন্ন দিক দিয়ে নানা সংকটে দিন কাটালেও এখন অনেকটা ভাল অবস্থায় আছেন।

করোনাকালীন পরিস্থিতিতে সবাইকে সহযোগিতা করার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশীরা।দ্রুত করোনা মহামারীর অবসান হয়ে আবারো আগের মতো কর্মচাঞ্চল্য মুখর হয়ে উঠবে পৃথিবী, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button