Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লকডাউনের মধ্যেও চলছে প্রবাসীদের টিকা প্রদান কার্যক্রম

লকডাউনের মধ্যেও চলছে প্রবাসীদের টিকা প্রদান কার্যক্রম। বৈরী আবহাওয়া কিংবা যাত্রা পথের ভোড়ান্তি মাড়িয়েও রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা দিতে আসছেন প্রবাসীরা। তবে তারা চান, দুই ডোজ টিকার বদলে একডোজ টিকা দিয়ে কর্মস্থলে ফিরতে।

রাজধানীর ৭ কেন্দ্রে চলমান টিকা গ্রহণের পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া এখনো চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা দিতে আসছেন ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীরা।

ভোগান্তি আর ক্লান্তি যাই থাকনা কেন প্রত্যাশিত টিকা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ এসব রেমিটেন্স যোদ্ধারা।তবে তারা চাচ্ছেন একডোজ টিকা দিয়েই যেন ফিরতে পারেন কর্মস্থলে।

প্রবাসী কর্মীরা ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা নিতে পারবেন। তবে, কুয়েত ও সৌদি আরবগামী কর্মীদের বাধ্যবাধকতা থাকায় ফাইজারের টিকা নিতে হবে। অন্যরা সিনোফার্মের টিকা পাবেন।

বাংলাটিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button