Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার পরামর্শ

করোনা পরিস্থিতিতে সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এতে একদিকে কাজ হারাচ্ছেন প্রবাসী শ্রমিকরা, অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছেন আটকে পড়া প্রবাসী ব্যবসায়ীরাও।  তাই টিকা দেয়ার বিষয়টিতে প্রবাসীদের অগ্রাধিকার দেয়া এবং প্রক্রিয়া সহজ করতে পরামর্শ দিয়েছেন সৌদিপ্রবাসী কমিউনিটি নেতারা।

বাংলাদেশী কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব।  কিন্তু করোনা পরিস্থিতিতে ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন অনেক প্রবাসী।  কর্মস্থলে যোগ দিতে না পারায় কাজ হারানো শংকায় দিন কাটে তাদের।  সংকটে আছেন আটকে পড়া প্রবাসী ব্যবসায়ীরাও।

সৌদিআরবে দ্রুত ফিরতে সকল প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার প্রক্রিয়াও সহজ করার দাবি প্রবাসীদের।

প্রবাসীদের রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠাতে আগ্রহী করে তুলতে প্রণোদনাসহ প্রবাসী বান্ধব বিভিন্ন উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান মরুর দেশ সৌদি আরবে বসবাসরত বিশিষ্টজনেরা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button