Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইউরোপের স্পেনে কমতে শুরু করেছে করোনার প্রকোপ

ইউরোপের দেশ স্পেনে কমতে শুরু করেছে করোনার প্রকোপ।গত ২৬ জুন থেকে মাস্ক ছাড়া চলতে পারছে দেশটির জনগণ।  তারপরেও স্পেনপ্রবাসীদের স্বাস্থ সতর্কতা মানতে আহবান করেছেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতারা।  তারা, স্পেনে বসবাসরত বাঙালীদের যে কোন সমস্যা সমাধানে খাদ্য, ওষুধ থেকে শুরু করে টেলিচিকিৎসারও ব্যবস্থা করছে স্পেনের বিভিন্ন সংগঠন।

ইউরোপের করোনা মহামারির কেন্দ্রস্থল স্পেন হলেও বর্তমানে সংকট কাটিয়ে অনেকটাই স্বাভাবিকের পথে হাটছে দেশটি। গেলো ২৬ জুন থেকে মাস্ক ছাড়া চলতে পারছে দেশটির জনগণ।

স্পেনে প্রবাসীদের সংকট দুর্যোগ মোকাবেলায় কাজ করছে অনেক বাংলাদেশি সংগঠন। করোনার শুরু থেকে প্রবাসীদের খাদ্য, ওষুধ থেকে শুরু করে টেলি চিকিৎসা সেবার ব্যবস্থা করছে তারা।

অবৈধ প্রবাসী বাংলাদেশীদের স্থায়ী করার দাবীতে আন্দোলনও করছে এসব সংগঠন। করোনা মহামারী বৈশ্বিক দুর্যোগে প্রবাসীদের পাশে দাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান দেশটিতে বসবাস করা কমিউনিটি নেতারা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button