অস্ট্রেলিয়ায় সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডেও যুক্ত হচ্ছে প্রবাসীরা

পড়াশোনা ও জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন,বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক।নিজেদের কাজের পাশাপাশি,সামাজিক,সাংস্কৃতিক ও রাজরীতির সাথেও যুক্ত রয়েছেন, সেখানকার প্রবাসীরা। তবে করোনার প্রাদুর্ভাবে নানামুখী সমস্যার মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন তারা।
করোনার তান্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। নানা সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন,বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আপস
অস্ট্রেলিয়ায় বসবাস করেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। পড়াশোনা ও জীবনমান উন্নত হওয়ায়, দেশটিতে যেতে আগ্রহ রয়েছে অনেকের। করোনার কারণে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এসব শিক্ষার্থীরা। তবে বিভিন্ন সংগঠন থেকে তাদের বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে।
করোনাকালীন এই দুরযোগে সাধারণ শিক্ষার্থীদের পাশে দঁড়ানোর আহবান জানান, অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্টজনেরা।
করোনার ভয়াল থাবা থেকে কবে মুক্তি মিলবে বিশ্ববাসীর, তা কেউ জানেনা। বিশ্ব করোনামুক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং দেশটিতে বসবাসরত নাগরিকরা,নতুনভাবে সবকিছু পুনরায় শুরু করতে পারবেন,এমন প্রত্যাশা অস্ট্রেলিয়া প্রবাসীদের।
বাংলা টিভি/ এস



