১২ টি দেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চালু

করোনা সংক্রমণ প্রতিরোধে, দীর্ঘদিন ফ্লাইট বন্ধ রাখার পর, পুনরায় ১২ টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে, কুয়েত সরকার।
আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ জানান,বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানিয়েছে। এর আগে,সোমবার দেশটির মন্ত্রিসভা জানিয়েছিল, পয়লা জুলাই থেকে যুক্তরাজ্য,স্পেন,যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ,ইতালি ,অস্ট্রিয়া , ফ্রান্স ,কিরগিজস্তান ,বসনিয়া,জার্মানি ,গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেবে ।
কিছু কিছু দেশে সরাসরি ফ্লাইট স্থগিত ও পুনরায় চালুর সিদ্ধান্ত, কুয়েত স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত, অন্যান্য বাণিজ্যিক সংস্থার নির্দেশের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছেন, দেশটির বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর প্রকল্পের উপ-মহাপরিচালক, সাদ আল – ওতাইবি।
এর আগে, গত ১৬ জুন কুয়েত জানিয়েছিল, পয়লা আগস্ট থেকে করোনার টিকা নেয়া বিদেশিদের, সেদেশে প্রবেশের অনুমতি দেবে। উপসাগরীয় দেশটি গত ফেব্রুয়ারিতে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে, বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে, তারা কিছু বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।
বাংলাটিভি/ এস



