Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা কামনা

সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তার আহবান জানান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

আমাদের দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদ এর সাথে সাক্ষাতকালে এ সহায়তা কামনা করেন।

রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এ সকল নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেইফ হাউজে জায়গা প্রদান করার জন্য পুলিশের সহায়তা কামনা করেন। এ সময় গভর্নর এ বিষয়ে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  পূর্বাঞ্চলীয় প্রদেশের হাসপাতালের মর্গে যেসকল অবৈধ অভিবাসীদের মৃতদেহ সংরক্ষিত রয়েছে তাঁর ফি মওকুফেরও অনুরোধ জানান তিনি।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনা কালীন অনেক শ্রমিক সৌদি আরবে চাকুরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছে। এ সকল অবৈধ অভিবাসীরা দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য গভর্নরকে অনুরোধ জানানো হয়েছে। এর আগে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন।  এসময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান  ও কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button