Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সুইজারল্যান্ডের পার্লামেন্টে সাংসদ বাংলাদেশি সুলতানা খান

সুইজারল্যান্ডের পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সুলতানা খান।  অভিনন্দন সুলতানা খান।  প্রথম বাংলাদেশী নারী নেত্রী হিসেবে সুইজারল্যান্ডের জাতীয় সংসদে পা রাখছেন।সুলতানা খান।

ইউরোপের অনিন্দ্য সৌন্দর্য্যের দেশ সুইজারল্যান্ড। পড়াশুনার কিংবা ব্যবসাবানিজ্যসহ নানা কারনে অনেক বাংলাদেশীর বসবাস এ দেশটিতে। নিজেদের কাজের পাশাপাশি, নানারকম সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাজের সাথেও যুক্ত রয়েছেন এখানকার প্রবাসী বাঙালীরা।  তাদের মধ্যেই একজন সুলতানা খান তানজিন।  যিনি সম্প্রতি সুইজারল্যান্ডের জাতীয় সংসদে নারী অধিবেশনের একজন সাংসদ নির্বাচিত হয়েছেন।

নারী অধিকার নিয়ে কাজ করবেন এই নবনির্বাচিত প্রবাসী নারী সাংসদ।  আগামি ৪ বছরের জন্য সুইজারল্যান্ডে বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন তিনি।

এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে সুইজারল্যান্ডে আরো সম্মানের সাথে প্রতিষ্ঠা করার জন্য কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এই নবনির্বাচিত সংসদ সদস্য।

সুলতানা খান তানজিন, দেশের বাইরে লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখতে যে অবদান রেখেছেন তা সত্যিই পরবর্তি প্রজন্মের কাছে অনুকরনীয়।

বাংলাটিভি/এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button